সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মার্কিন সিনেটর ডায়ান ফাইনস্টাইনের মৃত্যুতে মোমেনের শোক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ক্যালিফোর্নিয়ার সিনেটর ডায়ান ফাইনস্টাইনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং ফাইনস্টাইনের নির্বাচনী এলাকার জনগণের প্রতি আন্তরিক সমবেদনাও জানিয়েছেন।

সিনেটর ফাইনস্টাইন, মার্কিন সিনেটের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী নারী, যিনি গত ৩০ বছর ধরে তার নির্বাচনী এলাকার জনগণের সেবা করেছেন।

ড. মোমেন বলেন, বৈশ্বিক উষ্ণায়ন, নারীর প্রতি সহিংসতা, বর্ধিত জিজ্ঞাসাবাদ কৌশল নিষিদ্ধ করা এবং জননিরাপত্তার জন্য আক্রমণাত্মক অস্ত্র বিক্রি নিষিদ্ধ বা সীমিত করার বিষয়ে আইনি পদক্ষেপে অসাধারণ কাজ সমাজে তার অবদান হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

সিনেটর ফাইনস্টাইনের সঙ্গে তার কথোপকথনের কথা স্মরণ করে মোমেন বলেন, ‘আমি তাকে দেখেছি, তিনি যা বিশ্বাস করতেন তা রক্ষা করার বিষয়ে উৎসাহী ছিলেন। কঠিন সময়ে বাংলাদেশ তাকে একজন বন্ধু হিসেবে পেয়েছে। তার আত্মা শান্তিতে থাকুক।’

—-ইউএনবি