সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ইথিওপিয়ায়, মৃত্যু ৩৬

অনলাইন ডেস্ক :

সংঘাত কবলিত ইথিওপিয়ার ওরোমিয়া রাজ্যে ছড়িয়ে পড়ছে মশাবাহিত রোগ ম্যালেরিয়া। গত দুই মাসে অঞ্চলটির বেগি ও কোন্ডালা জেলায় অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছেন। এ পরিস্থিতিতে প্রাণঘাতী ম্যালেরিয়া নিয়ে সতর্ক করেছে দেশটির সরকার। বেগি জেলার প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রধান লতা বান্টি বলেছেন, মশা-বাহিত পরজীবী সংক্রমণ ছড়িয়ে পড়ায় ৩৬ জন মারা গেছে। সাধারণ মানুষের জীবন বাঁচাতে জরুরি ওষুধ সরবরাহের প্রয়োজন। মশাবাহিত এই রোগটিতে ওরোমিয়ার ১৬টি জোনে বেশি ছড়িয়েছে। গত বছরের তুলনায় এ বছর আক্রান্তের হার ১৬৮ শতাংশ বেশি বলে স্থানীয় সংবাদমাধ্যমকে জানান স্বাস্থ্য বিভাগের প্রধান জাওয়ার কাছিম।

দুই জেলায় কতজন ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছে, এ বিষয়ে সঠিক তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ। মৃত্যুর হার আরও বেশি হতে পারে। তবে পরিস্থিতি মোকাবিলায় জরুরি চিকিৎসা সহায়তা চেয়েছে প্রশাসন। মশাবাহিত রোগ ম্যালেরিয়া জনস্বাস্থ্যের অন্যতম শত্রু। পৃথিবীতে ২০২১ সালে এটি ৬ লাখ ১৯ হাজার মানুষের মৃত্যুর কারণ হয়েছিল, যাদের মধ্যে প্রায় ৯৬ শতাংশ আফ্রিকায়। মশাপ্রবণ পরিবেশে এটি সারস-কোভ-২-এর ওমিক্রনের তুলনায় ৬-২০ গুণ বেশি ছড়িয়ে পড়ে। সূত্র: আনাদোলু এজেন্সি