সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ভারতে ৫৫ যাত্রী নিয়ে ট্যুরিস্ট বাস খাদে, ৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর নীলগিরিস জেলার কুনুরের কাছে একটি ট্যুরিস্ট বাস খাদে পড়ে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। রোববার (১লা অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটকবাহী বাসটিতে ৫৫ যাত্রী ছিলেন, যারা টেনকাসি যাচ্ছিলেন। নীলগিরিস জেলার কুনুরের কাছে একটি বাঁকে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয়রা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধারকাজ শুরু করে। নীলগিরিসের পুলিশ সুপার কে প্রভাকর এনডিটিভিকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পেছনে চালকের দোষ আছে বলে মনে হচ্ছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে ক্ষতিপূরণও ঘোষণা করেছেন তিনি। আর যারা সামান্য আহত হয়েছেন তাদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে। সূত্র : এনডিটিভি