সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

তিশার প্রশংসায় নেটিজেনরা

নিজস্ব প্রতিবেদক:

আকাশে হলুদ আভা। তার প্রতিচ্ছ্ববি ভেসে আছে নদীর জলে। একটি নৌকার ডেকে বসে আছেন তানজিন তিশা। আনমনে চেয়ে আছেন দৃষ্টি যত দূর যায়। রোববার সকালে তিশা তার ভেরিফায়েড ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। তাতে এমন লুকে দেখা যায় এই অভিনেত্রীকে। এ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘উপস্থিতি অথবা অনুপস্থিতি?’ কিন্তু ছবির উপরে লেখাটি নজর কেড়েছেন নেটিজেনদের। তাতে লেখা ‘একদিন তুমি আমার উপস্থিতি অথবা অনুপস্থিতি অনুভব করবে।’ ছবিটি প্রকাশের ৪ ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ৩০ হাজার। অনেকে মন্তব্য করে তিশার প্রশংসা করছেন। একজন লিখেছেন ‘এ ছবির মূল্য ১০ লাখ শব্দের সমান।’ আরেকজন লিখেছেন, ‘আমরা উপলব্ধি করতে পারছি, আমরা তোমাকে আরো বেশি ভালোবাসি।’ এমন অসংখ্য মন্তব্য ভরে আছে কমেন্ট বক্সে। তবে তিশা কেন এমন বক্তব্য সম্বলিত ছবি পোস্ট করেছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। এ নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ কৌতূহল দেখা যাচ্ছে।