সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আল্লুর জন্য নিজেকে প্রস্তুত করছেন রাশমিকা

অনলাইন ডেস্ক :

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। অসংখ্য দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন ‘স্টাইলিশ স্টার’ হিসেবে পরিচিত এই তারকা। নাচের জন্য বিশেষ খ্যাতি রয়েছে এই অভিনেতার। এ কথা কারো অজানা নয়। আল্লুর অর্জুনের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে ‘পুষ্পা’ সিনেমায় অভিনয় করছেন দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তারও নাচের দক্ষতা কম নয়। নাচে দারুণ পারদর্শি আল্লুর জন্য নিজেকে আরো প্রস্তুত করছেন রাশমিকা। সিনেমাটিতে একটি গানে পারফর্ম করবেন তারা। একটি সূত্র গালতে ডটকমে বলেন, ‘‘নাচের ক্লাসে ভর্তি হয়েছেন রাশমিকা। নিয়মিত ক্লাস করছেন তিনি। দক্ষ একজন নাচের শিক্ষকের কাছে নাচের বিশেষ ট্রেইনিং নেবেন তিনি। ‘পুষ্পা’ সিনেমার শুটিং সেটে যোগ দেওয়ার আগে নাচের দক্ষতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।’’ টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, খুব শিগগির এ গানের দৃশ্যধারণের কাজ শুরু হবে। রাশমিকাও নাচে পারদর্শি, তা ‘সারিলেরু নীকেবারু’ ও ‘ভীষ্মা’ সিনেমায় দেখিয়েছিন তিনি। এখন দেখার বিষয় আল্লু অর্জুনের সঙ্গে কতটা পারফর্ম করতে পারেন এই অভিনেত্রী। সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। কিছুদিন আগে এর টিজার প্রকাশিত হয়েছে। এতে দুর্দান্ত অ্যাকশন দৃশ্েযর সঙ্গে অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে প্রতিটি মুহূর্ত দর্শকের মনে নাড়া দিয়েছে। এর কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। এর আগে ‘আরিয়া’ ও ‘আরিয়া টু’ সিনেমায় সুকুমার ও দেবী শ্রী প্রসাদের সঙ্গে কাজ করেছেন আল্লু। দু’টি সিনেমাই দর্শকদের মাঝে অনেক সাড়া ফেলে। এই সিনেমাতেও একই ম্যাজিক দেখাতে চান তারা।