সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় ১৬ অভিবাসী নিহত, আহত ২৯

এপি, মেক্সিকো :

ভেনেজুয়েলা ও হাইতি থেকে আসা অন্তত ১৬ অভিবাসী শুক্রবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মেক্সিকোর ন্যাশনাল ইমিগ্রেশন ইন্সটিটিউট প্রাথমিকভাবে ১৮ জনের মৃত্যুর খবর দিলেও পরে সংখ্যা কমিয়ে আনে। দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যের প্রসিকিউটররা পরে বলেছেন, কিছু লাশ টুকরো হয়ে যাওয়ায় অতিরিক্ত গণনা করা হয়েছে এবং প্রকৃত নিহতের সংখ্যা ১৬।

উভয় সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে দুই নারী ও তিন শিশু রয়েছে এবং ২৯ জন আহত হয়েছে। তাদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যের মহাসড়কের একটি বাঁকা অংশে বাসটি উল্টে গেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গাড়িতে মোট ৫৫ জন অভিবাসী ছিলেন, যাদের বেশিরভাগই ভেনেজুয়েলার।