সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

হামাসের আকস্মিক হামলা-ইসরায়েলি প্রতিক্রিয়ায় নিহত ১০০০ ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক :

ইসরায়েলি সরকার রবিবার হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছে। হামাসের আকস্মিক আক্রমণের প্রতিশোধ নেওয়ার জন্য ‘উল্লেখযোগ্য সামরিক পদক্ষেপের’ জন্য সবুজ সংকেত দিয়েছে। কারণ, সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলের শহরগুলোতে এখনও যোদ্ধাদের দমন করার চেষ্টা করছে এবং গাজা উপত্যকায় বোমাবর্ষণ জোরদার করেছে ইসরায়েল।

এতে উভয় পক্ষের এক হাজার ১০০ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে।

হামাস গাজা থেকে নজিরবিহীন আক্রমণ শুরু করার ২৪ ঘন্টারও বেশি সময় পরে ইসরায়েলি বাহিনী সোমবার সকালেও বেশ কয়েকটি স্থানে লুকিয়ে থাকা হামাস যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে। ইসরায়েলের কমপক্ষে ৭০০ মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। কয়েক দশকের মধ্যে এমন পরিস্থিতিতে পড়েনি দেশটি। অন্যদিকে গাজায় ৪০০ জনেরও বেশি নিহত হয়েছে।