সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ভবানীপুরেও মমতার বিরুদ্ধে লড়তে চান শুভেন্দু

অনলাইন ডেস্ক :

পশ্চিমবঙ্গের ভবানীপুরে উপনির্বাচনে মমতা বন্দোপাধ্যায়ের প্রার্থীতা চূড়ান্ত হলেও এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তবে নির্বাচনের তারিখ ঘোষণার পরই আলোচনায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দল চাইলে নন্দীগ্রামের মতো ভবানীপুরেও মমতার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর আগে নন্দীগ্রামে পরাজিত হয়েও ৫ই মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা। পদটিতে থাকতে ছয়মাসের মধ্যে বিধায়ক হিসেবে নির্বাচিত হতে হবে তাকে। সেই লক্ষ্যে চলতি মাসের ৩০ তারিখ ভবানীপুরের উপনির্বাচনে লড়বেন তিনি। এদিকে,ভবানীপুরে উপনির্বাচনে মমতা বন্দোপাধ্যায়ের প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর বিভ্রান্তি বেড়েছে বিরোধী দল বিজেপিতে। আইনি পথে নির্বাচন ঠেকানো নাকি উপনির্বাচনে অংশগ্রহণ করবে তা নিয়ে দলের মধ্যে চলছে সংশয়। দলটির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ করোনা পরিস্থিতিতে নির্বাচনের বিরুদ্ধে আইনি পরামর্শ নেয়ার কথা জানালেও মুখপাত্র শমীক ভট্টাচার্য বলছেন আইনকে ঢাল করে বিজেপি ময়দান ছেড়ে যাবে না।