সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

নেদারল্যান্ডসে করোনার বিধিনিষেধ বিরোধী বিক্ষোভ

অনলাইন ডেস্ক :

নেদারল্যান্ডসের আমস্টারডামে করোনার কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে আন্দোলন করেছে হাজারো মানুষ। রোববার শহরের ড্যাম স্কোয়ারে স্থানীয় সময় সকাল ১১টায় জড়ো হন বিক্ষোভকারীরা। পদযাত্রা শুরুর আগে সমাবেশ হয়। এরপর ১২টায় পদযাত্রা শুরু হয়। সেখানে ভ্যাকসিন সার্টিফিকেটের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। দেশটিতে এরইমধ্যে করোনার বেশিরভাগ বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে স্কুলের বাইরে সামাজিক দূরত্ব মানার নিয়ম রয়েছে। নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসাবে, দেশটির ১৮ বছরের উপরের ৭৫ শতাংশ মানুষকে এরইমধ্যে দুই ডোজ টিকা দেয়া হয়েছে। গত দুই সপ্তাহ ধরেই সেখানে সংক্রমণের হার স্থিতিশীল। এদিকে, বিশ্বে করোনায় মৃত্যু ৪৫ লাখ ৮১ হাজার ছাড়িয়েছে। শনাক্ত ২২ কোটি ১৫ লাখের বেশি।