সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

শর্টফিল্মে প্রশংসিত ওমর সানী

অনলাইন ডেস্ক :

লাইট-ক্যামেরার দুনিয়া থেকে খানিকটা দূরে আছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। ব্যবসা আর পরিবার নিয়েই বর্তমানে তার ব্যস্ততা। পর্দার জীবন থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এ অভিনেতা। মনের মতো কোনো গল্প পেলে কাজ করেন তিনি। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে নির্মিত হয়েছে শর্টফিল্ম। তাতে দেখা গিয়েছে ওমর সানীকে। শর্টফিল্মটি দেখে ভূয়সী প্রশংসা করেছেন দর্শকরা। খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্টার লাইন ফুড প্রোডাক্টস্ লি- এর প্রযোজনায় নির্মিত এর গল্পটি এগিয়েছে প্রবাসীদের নিয়ে।

যেখানে একদল শ্রমিক কাজ করেন গ্যারেজে। এইসব বাংলাদেশি শ্রমিকদের ক্রিকেটের প্রতি ভালোলাগা ও ভালোবাসা প্রকাশ পেয়েছে তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের এ ভিডিও চিত্রে। ৭ অক্টোবর শর্টফিল্মটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে। দুদিনে ৩৩ লাখের বেশি ভিউয়ের পাশাপাশি শেয়ার ও ইতিবাচক মন্তব্য করে দর্শকেরা ছড়িয়ে দিচ্ছেন শর্টফিল্মটি। এতে ওমর সানীর পাশাপাশি অভিনয় করেছেন কনটেন্ট ক্রিয়েটর শামিম আহমেদসহ একঝাঁক নতুন মুখ।