সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

‘ইতি চিত্রা’ মুক্তি পাচ্ছে ২০ অক্টোবর

অনলাইন ডেস্ক :

‘ইতি চিত্রা’র অফিশিয়াল ফেসবুক পেজে ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় মুক্তি পেয়েছে এর পোস্টার। আগামী ২০ অক্টোবর সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন এর পরিচালক ও প্রযোজকরা। রোমান্টিক ঘরানার চলচ্চিত্র ‘ইতি চিত্রা’র পোস্টারটি ভালোবাসার আবহ ফুটিয়ে তুলছে। এতে রাকিব হোসেন ইভোন ও জান্নাতুল রিতু নামে দুই নতুন মুখ এক সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন। এ প্রসঙ্গে নির্মাতা রাইসুল ইসলাম অনিক বলেন ‘গল্পের প্রয়োজনেই দুই নতুন মুখকে নির্বাচন করা হয়েছে, আশা করছি ছবিটি ও নতুন জুটি প্রেক্ষাগৃহে দর্শকদের রোমান্টিক বিনোদন দিতে সক্ষম হবে।

সামনে টিজার এবং ট্রেলার মুক্তি পাবে। তখন দর্শক আমাদের কাজের ব্যাপারে একটা ভালো ধারণা করতে পারবে’। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নরেশ ভূইয়া, ফরহাদ লিমন, শেখ স্বপ্না, মনিরুজ্জামান মনি, লোবা আহমেদ সোহানা শারমিন, বিটিশ বাবু, কামাল খান, তামিম ইকাবাল প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে উইনার ফিল্মস ও সঙ্গি প্রোডাকশনস, পরিবেশনা করছে অভি কথা চিত্র আর সিনেমাটির ডিজিটাল পার্টনার টাইগার মিডিয়া।