সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

জিম্মিদের মুক্তি না দিলে বিদ্যুৎ-পানি পাবে না গাজা: ইসরাইল

অনলাইন ডেস্ক :

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলা পর থেকে গাজাকে পুরোপুরি অবরোধ করে রেখেছে ইসরাইল। বিদ্যুৎ, পানি, খাদ্য ও ওষুধসহ জরুরি জিনিস সেখানে সরবরাহ বন্ধ করে দিয়েছে দেশটি। হামাসের হাতে বন্দি ইসরাইলিদের মুক্তি না দেওয়া পর্যন্ত এই অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটি। খবর বিবিসি।

বৃহস্পতিবার  (১২ অক্টোবর) ইসরাইলের জ্বালানিমন্ত্রী ইসরায়েল কাটজ এ মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজার অবরোধ শেষ হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে ইসরায়েল কাটজ বলেন, ‘অপহৃতরা’ মুক্ত না হওয়া পর্যন্ত কোনো ‘বৈদ্যুতের সুইচ চালু করা হবে না, কোনো পানির পাম্প খোলা হবে না এবং কোনো জ্বালানির ট্রাক প্রবেশ করবে না।’

গত শনিবার হামাসের হামলার পর গাজা উপত্যকায় এসব সরবরাহ বন্ধ করে দেয় ইসরাইল। এদিন অকস্মিক ইসরাইলে রকেট হামলা শুরু করে হামাস। ফিলিস্তিনিদের উপর গত কয়েক দশক ধরে চালানো পাশবিকতার জবাব দিতে ইসরাইলের উপর এই হামলা চালাচ্ছে বলে জানিয়েছে হামাস।