সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

যশোরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

যশোরের মনিরামপুরে উদয় শংকর বিশ্বাস (৪২) নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার পাঁচাকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত উদয় শংকর উপজেলার পাঁচাকড়ি গ্রামের মৃত রঞ্জিত বিশ্বাসের ছেলে এবং উপজেলার নেহালপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।

স্থানীয়রা জানান, উদয় মোটরসাইকেলে করে বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় পড়ে যান। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেয়। সেখানকার চিকিৎসক জানান, উদয়কে গুলি করা হয়েছে, তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নিহত হয়েছেন। হত্যার কোনো ক্লু উদঘাটন করা সম্ভব হয়নি। তাই এ ঘটনায় কাউকে আটক করাও যায়নি।

—-ইউএনবি