সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

একদিন পর কুড়িগ্রামের চিলমারী নৌবন্দরে ফেরি চলাচল শুরু

কুড়িগ্রামের চিলমারী নৌ-বন্দরে ফেরি বন্ধের একদিন পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকাল ৭টায় ১০টি পরিবহন নিয়ে ফেরি ‘কুঞ্জলতা’ রৌমারী ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে।

শনিবার (১৪ অক্টোবর) বিকালে পন্টুনের র‌্যামের নিচে মাটি ধসের কারণে ফেরি চলাচল বন্ধ হয়। এ সময় প্রায় শতাধিক পণ্যবাহী ট্রাক ঘাটে আটকা পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, রৌমারী ঘাটের মাটি ভেঙে যাওয়ায় সাময়িক ফেরি চলাচল বন্ধ ছিল। ঘাট মেরামত শেষে সোমবার সকাল থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ফেরি বন্ধের একদিন পর আবার চলাচল স্বাভাবিক হওয়ায় পরিবহন সংশ্লিষ্ট মানুষ ও যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে।

—-ইউএনবি