সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ইসরায়েল-হামাসের সংঘাতে ১১ সাংবাদিক নিহত

অনলাইন ডেস্ক :

ইসরায়েল ও গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের লড়াইয়ে এ পর্যন্ত ১১ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। গত ৭ অক্টোবর থেকে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় আহত হন ২০ জনের বেশি সাংবাদিক। ফিলিস্তিনের সংবাদমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত ‘ফ্রিডম কমিটি’ এ বিষয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। গোষ্ঠীটি বিবৃতিতে জানিয়েছে, লড়াইয়ের শুরু থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাংবাদিকদের স্থানকেও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। হতাহতের ঘটনা বেশি ঘটেছে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায়।

গোলার আঘাতে সাংবাদিকদের বাড়ি-ঘরও ধ্বংস হচ্ছে। এ পর্যন্ত মিডিয়ার বেশ কয়েকটি অফিসে বোমা ফেলা হয়েছে। নিহত সাংবাদিকদের পরিচয় প্রকাশ করেছে সংবাদমাধ্যমগুলো। ইসরায়েল-হামাসের সংঘাতের উত্তাপ ছড়িয়েছে প্রতিবেশী লেবাননেও। দেশটির সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে থেমে থেমে সংঘর্ষ চলছে ইসরায়েলি বাহিনীর। ইসরায়েল থেকে ছোঁড়া রকেট হামলায় বার্তা সংস্থা রয়টার্সের এক সাংবাদিকও নিহত হন। এ ঘটনায় দুঃখপ্রকাশ করে আইডিএফ। সূত্র: টিআরটি