সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ওজন কমিয়ে এখন ৪৮ কেজি : মধুমিতা

অনলাইন ডেস্ক :

কলকাতার বাংলা সিরিয়ালের জনপ্রিয় জুটি যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকার। ছোট পর্দায় এই জুটিকে দর্শক দারুণভাবে গ্রহণ করেছিল। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে তাদের রসায়ন দর্শক হৃদয়ে আজও জায়গা দখল করে রয়েছে। দীর্ঘ পাঁচ বছর পর ফের একসঙ্গে কাজ করলেন যশ-মধুমিতা। ‘ও মন রে’ শিরোনামের গান নিয়ে নির্মিত মিউজিক ভিডিওর মাধ্যমে ফিরেছেন তারা। গত ১৫ আগস্ট মুক্তি পাওয়া গল্প নির্ভর এ মিউজিক ভিডিও দেখে দারুণ প্রশংসা করছেন দর্শক-শ্রোতারা। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় যশ-মধুমিতার অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ছড়িয়ে পড়েছিল। পরে জানা যায়, এটি সেই গানের শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন। পর্দার বাইরে যশ-মধুমিতার ব্যক্তিগত সম্পর্কও বেশ দারুণ। মধুমিতার অনেক গোপন খবরই রাখেন এই অভিনেতা। আর সুযোগ পেলেই তা ফাঁস করে দেন। এবারো মধুমিতার শারীরিক ওজনের কথা ফাঁস করলেন যশ। মধুমিতা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে যশ-মধুমিতাকে দেখা যায়। যশ বলেন ‘‘মধুমিতা ‘ও মন রে’ মিউজিক ভিডিওর শুটের সময়ে সারাক্ষণ একটি কথাই বলেছে, এখন আমার ওজন মাত্র ৪৮ কেজি।’’ মধুমিতাও ছেড়ে দেওয়ার পাত্রী নন। অর্ধ যুগ আগের ঘটনা টেনে এনেছেন তিনি। তার ভাষ্য মতে, ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে টানা তিন বছর প্রায়ই যশের কোলে উঠতে হতো আমাকে। তখন যশ বলতো, ‘উফ কী ভারী! কতক্ষণ!’’ প্রসঙ্গত, ‘বোঝে না সে বোঝে না’ শেষ হওয়ার পর নিজেদের মতো করে ক্যারিয়ার গুছিয়ে নিয়েছেন যশ ও মধুমিতা। ছোট পর্দার গন্ডি পেরিয়ে বড় পর্দার সফরও শুরু করেছেন দু’জন। তবুও একসঙ্গে কাজ করতে লম্বা সময় লাগল তাদের। মাত্র ৪ মিনিটের মিউজিক ভিডিওতে এই জুটির ভক্তদের মন যে কোনও মতেই ভরেনি তা বলে দিচ্ছে সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স।