সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ঋত্বিকের সিনেমায় পবনদীপ-অরুণিতা

অনলাইন ডেস্ক :

ভারতের সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘ইন্ডিয়ান আইডল’র ১২তম সিজনে সবচেয়ে আলোচিত ছিলেন পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলাল। এবার বলিউডের অভিনেতা ঋত্বিক রোশনের সঙ্গে দেখা করলেন তারা। সম্প্রতি পবনদীপ ও অরুণিতা অভিনেতা ঋত্বিক রোশনে বাড়িতে যান। সেখানে হৃতিক ও তার পরিবারের সদস্যদের সঙ্গেও সময় কাটিয়েছেন তারা। সেই ছবি প্রকাশ্যে আসতেই গুঞ্জন ছড়িয়েছে, তাহলে কি ঋত্বিকের পরবর্তী সিনেমায় গান গাইবেন পবনদীপ ও অরুণিতা? ভক্তদের প্রাথমিক অনুমান, পবনদীপ-অরুনিতা ঋত্বিকের পরবর্তী সিনমায় কাজ করতে পারেন! সে কারণেই তারা দেখা করেছেন অভিনেতা ও তার পরিবারের সঙ্গে। সেখানে ঋত্বিক থেকে শুরু করে রাকেশ রোশনের সঙ্গেও ছবি তুলেছেন ‘ইন্ডিয়ান আইডল’-এর এই দুই প্রতিযোগী। ‘ইন্ডিয়ান আইডল’-এর দীর্ঘ আট মাসের যাত্রায় সেরার মুকুট উঠে পবনদীপ রাজনের মাথায়। আর এই শোয়ের রানার আপ হয়েছেন অরুনিতা কাঞ্জিলাল। মঞ্চের বাইরেও দু’জনের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়েছে। অরুণিতা মুম্বাইয়ের যে বাসায় থাকেন সেখানে ফ্ল্যাটও কিনেছেন পবনদীপ। এ থেকেই তাদের প্রেমের জোড় গুঞ্জন ছড়িয়েছে। তবে একে অপরের ভালো বন্ধু বলেই দাবি করেন তারা।