সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

জয়ের পথে আরেক ধাপ এগিয়ে জোকোভিচ

অনলাইন ডেস্ক :

শুরুটা ভালো হলো না এবারও। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামটিও জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন নোভাক জোকোভিচ। যুক্তরাষ্ট্রের জেনসন ব্রুকসবিকে হারিয়ে ইউএস ওপেনের কোয়ার্টার-ফাইনালে উঠেছেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড়। নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে মঙ্গলবার প্রথম সেটে ৬-১ ব্যবধানে উড়ে যান জোকোভিচ। এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নেন ১-৬, ৬-৩, ৬-২, ৬-২ গেমে। ছেলেদের এককে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে থাকা ৩৪ বছর বয়সী এই সার্বিয়ান তৃতীয় রাউন্ডে কেই নিশিকোরির বিপক্ষেও প্রথম সেটে হেরেছিলেন। সেমি-ফাইনালের পথে জোকোভিচের প্রতিপক্ষ ইতালির মাত্তেও বেরেত্তিনি। এ বছরের প্রথম তিনটি গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন শিরোপা ঘরে তুলেছেন জোকোভিচ। লক্ষ্য এবার ইতিহাসের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জয়ের। আগের দিন ইতালির ইয়ানিক জিনারকে সরাসরি সেটে হারিয়ে শেষ আটে ওঠেন প্রতিযোগিতায় জোকোভিচের অন্যতম কঠিন প্রতিপক্ষ জার্মানির আলেক্সান্ডার জেভেরেভ।মেয়েদের এককে সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ে ২০১৯ আসরের চ্যাম্পিয়ন কানাডার বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কোকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের শেষ আটে উঠেছেন গ্রিসের মারিয়া সাকারি। সেমি-ফাইনালে যেতে তাকে পেরুতে হবে সাবেক নাম্বার ওয়ান কারোলিনা প্লিসকোভা বাধা। মেয়েদের এককে শেষ আটে আরও উঠেছেন ব্রিটিশ টিনএজ খেলোয়াড় এমা রাডুকানু ও টোকিও অলিম্পিকে সোনা জেতা সুইজারল্যান্ডের বেলিন্দা বেনচিচ।