সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সাত দেশের জন্য শ্রীলঙ্কার বিনামূল্যে পর্যটন ভিসা

অনলাইন ডেস্ক :

ভারত, চীন ও রাশিয়াসহ সাত দেশের নাগরিকদের বিনামূল্যে পর্যটন ভিসা দেবে শ্রীলঙ্কা। গত মঙ্গলবার দেশটির মন্ত্রিসভা এ প্রস্তাব অনুমোদন করেছে। বাকি দেশগুলো হলো জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। একটি পাইলট প্রকল্পের আওতায় ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা পাবেন এই দেশগুলোর নাগরিকেরা। পর্যটন খাত পুনরুজ্জীবিত করা এবং ২০২৬ সালের মধ্যে ৫০ লাখ পর্যটক আগমনের লক্ষ্য নির্ধারণ করেছে শ্রীলঙ্কা। বিনামূল্যে পর্যটন ভিসা প্রদান এই কর্মসূচির অংশ।

প্রথমে করোনা মহামারি, তারপর গত বছরের চরম আর্থিক সংকটের কারণে বিক্ষোভ এবং জ্বালানিসহ নিত্যপণ্যের সংকটের কারণে দেশটিতে পর্যটক যাওয়া অনেক কমে যায়। তবে, এ বছর পর্যটক যাওয়া বেড়েছে। সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১০ লাখ পর্যটক দ্বীপরাষ্ট্রটি ভ্রমণ করেছেন। বছর শেষে সংখ্যাটি ১৫ লাখ হতে পারে বলে আশা করা হচ্ছে।

শ্রীলঙ্কা উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য বলছে, এ বছর এখন পর্যন্ত ভারতের দুই লাখ ৩১০ জন পর্যটক শ্রীলঙ্কা গিয়েছেন, যা সব দেশের মধ্যে সর্বোচ্চ। এরপরেই আছে রাশিয়ার পর্যটকেরা, তাদের সংখ্যা এক লাখ ৩২ হাজার ৩০০ জন। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এ বছরের প্রথম আট মাসে পর্যটন খাত থেকে শ্রীলঙ্কা ১৩০ কোটি মার্কিন ডলার আয় করেছে। গত বছর একই সময়ে সংখ্যাটি ছিল ৮৩ কোটি ৩০ লাখ ডলার।