সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

২৪ ঘণ্টায় ৪৮০ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক :

ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৪৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে। শুক্রবার  (২৭ অক্টোবর) গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। যদিও এর আগের দিনগুলোতে মৃত্যুর সংখ্যা বেশি ছিল। গত ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৭ হাজার ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে নারী ও শিশু ৬৬ শতাংশ। এদিকে সিরিয়ায় দুইটি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওই ঘাঁটি দুইটি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড ও তাদের সমর্থিত গোষ্ঠীগুলো ব্যবহার করে। এর আগে ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে। ইরান সমর্থিত গোষ্ঠীর হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল জো বাইডেনের প্রশাসন। এরপরই পাল্টা হামলার খবর এল।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র সংঘাত চায় না এবং আরও শত্রুতায় জড়িত হওয়ার কোনো প্রবণতা বা ইচ্ছাও নেই। তবে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরান-সমর্থিত হামলা অগ্রহণযোগ্য ও অবশ্যই বন্ধ করতে হবে। এদিকে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ অবস্থায় ইসরায়েলকে পূর্ণ সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ফলে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ।