সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

দেশব্যাপী বিরোধী দলগুলোর ৩ দিনের অবরোধ চলছে

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন আয়োজনের জন্য চাপ দিতে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ৩ দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ চলছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীও একই দাবিতে আজ (মঙ্গলবার) সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত একযোগে অবরোধ পালন করছে।

বিএনপি-জামায়াত ছাড়াও ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম ও পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, গণঅধিকার পরিষদ, লেবার পার্টি ও এনডিএম পৃথকভাবে এই কর্মসূচি পালন করছে।

এদিকে অবরোধচলাকালে যেকোনো সহিংসতা প্রতিহত করার অঙ্গীকার করেছে আওয়ামী লীগ।

পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে সারা দেশে নজরদারি বৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের জন্য তাদের ইউনিটগুলোকে সতর্ক করেছে।

ঢাকার প্রবেশপথ ও প্রধান সব পয়েন্টে পুলিশ অবস্থান নিয়েছে এবং চেকপোস্ট বসিয়েছে।

দিনব্যাপী হরতাল পালনের পর রবিবার সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী টানা ৩দিন সারা দেশে অবরোধের ঘোষণা দেন।

তবে সংবাদপত্র বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বহনকারী যানবাহন তিন দিনের অবরোধের আওতাবহির্ভূত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

—-ইউএনবি