সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কিশোরগঞ্জে বিএনপি-আ. লীগ-পুলিশের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ১০ পুলিশসদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- ছয়সূতি ইউনিয়নের কাজল মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৩০) ও কাউসার মিয়ার ছেলে রেফায়েত মিয়া (২০)।

স্থানীয়রা জানান, বিএনপি, জামায়াত ও সহযোগী সংগঠনের ডাকা ৩ দিনের দেশব্যাপী অবরোধের সমর্থনে বাসস্ট্যান্ডের কাছে সড়ক অবরোধ করে বিএনপি নেতা-কর্মীরা।

এক পর্যায়ে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের প্রতিহত করার চেষ্টা করলে ৩ পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত ও ১০ পুলিশসদস্যসহ ২০ জন আহত হন।

এ বিষয়ে ইউএনবি প্রতিবেদক একাধিক বার চেষ্টা করেও প্রশাসনের কারো সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হননি।

তবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম দাবি করেছেন, নিহত দুজন বিএনপির কর্মী এবং তারা ‘পুলিশের গুলিতে’ নিহত হয়েছেন।

এক বিবৃতিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অবিলম্বে রেফায়েত মিয়া ও বিল্লাল মিয়ার লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তরের আহ্বান জানান এবং ‘পুলিশের গুলিতে’ তাদের হত্যার তীব্র নিন্দা জানান।

—-ইউএনবি