সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

হামাস-ইসরায়েল যুদ্ধে নিহত ৩১ সাংবাদিক

অনলাইন ডেস্ক :

চলতি মাসের গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধের প্রতিবেদন করতে গিয়ে এখন পর্যন্ত অন্তত ৩১ জন সাংবাদিক নিহত হয়েছেন। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির। সিপিজে বলছে, নিহত সাংবাদিকদের মধ্যে ২৬ জন ফিলিস্তিনি, চারজন ইসরায়েলি, একজন লেবানিজ। এ ছাড়া আরও ৮ জন সাংবাদিক আহত হয়েছেন। সেইসঙ্গে ৯ জন সাংবাদিককে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ধারণা করা হচ্ছে, তাদের জিম্মি করা হয়েছে। সংস্থাটি গত সোমবার এক বিবৃতিতে বলেছে, সাংবাদিকরা বিশেষ করে গাজায় বেশি ঝুঁকির মধ্যে যারা সেখানে ইসরায়েলি বাহিনী স্থল অভিযানের প্রতিবেদন করছেন। নিহত সাংবাদিকদের মধ্যে একজন হচ্ছেন পরিচিত ফিলিস্তিনি চলচ্চিত্রকার রশদি সারাজ। এবং রয়টার্সের বেরুতভিত্তিক ভিডিক ভিডিওগ্রাফার ইসাম আব্দুল্লাহ। তিনি লেবাননের সীমান্তের কাছে ইসরায়েলি গোলাবর্ষণে নিহত হয়েছেন। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, তারা এ অভিযোগের তদন্ত করছে। আইডিএফের পক্ষ থেকে রয়টার্স ও এএফপিকে বলা হয়েছে, গাজা উপত্যকায় তারা সাংবাদিকদের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে না।