সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

গাজায় মানবিক বিরতি চান বাইডেন

অনলাইন ডেস্ক :

হামাসের হাতে জিম্মিদের মুক্তির শর্তে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের এ পর্যায়ে বিরতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বুধবার যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে সমর্থকদের সামনে ইসরায়েল-ফিলিস্তিন আগ্রাসন বন্ধের বিষয়ে একজন সমর্থকের প্রতিবাদের উত্তরে এ কথা জানান বাইডেন। গণমাধ্যম আরব নিউজ এ তথ্য জানিয়েছে। যুদ্ধ বিরতির কথা বলতে গিয়ে ওই দর্শকের উত্তরে বাইডেন বলেন, ‘আমি মনে করে একটা বিরতি দরকার। বিরতি মানে হলো হামাসের হাতে যারা আটক রয়েছে তাদের মুক্তি দেওয়া।’ তিনি আরো বলেন, ‘আমি সেই মানুষ যে বন্দীদের মুক্তির জন্য এরইমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি।

গুরুতর আহত ও বিদেশিরা যেনো রাফাহ সীমান্ত পার হয়ে গাজা প্রবেশ করতে পারে সে বিষয়ে আমি মিসরের প্রেসিডেন্টের সাথে আলাপ করেছি।’ গাজায় যাতে সাহায্য- সহযোগিতা ঠিকমতো পৌঁছাতে পারে সেজন্য এর আগে যুদ্ধ বিরতির কথা বলেছিল হোয়াইট হাউজ। ইসরায়েল-হামাস যুদ্ধের আজ ২৭তম দিন। গত ৭ অক্টোবর থেকে চলছে সহিংসতা। ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে।