সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

অনলাইন ডেস্ক :

৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে দেশটির পূর্ব নুসা টেংগারা প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া না গেলেও ভূমিকম্পের ফলে দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চলে ঘরবাড়ি এবং অন্যান্য ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তাসংস্থা এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৪ বললেও ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা (বিএমকেজি) বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।

অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস দাবি করেছে মাত্রা ছিল ৬ দশমিক ১। দেশটির পূর্ব নুসা টেংগারা প্রদেশের রাজধানী কুপাং থেকে ১৫ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূমিকম্পের ফলে প্রদেশটির বেশ কয়েকটি শহরে তীব্র কম্পন অনুভূত হয়। এ সময় ঘরবাড়ি এবং অন্যান্য ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পরে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূতাত্ত্বিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প ও অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে।