সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

প্রতারণার শিকার অভিনেত্রী

অনলাইন ডেস্ক :

ভারতীয় অভিনেত্রী পামেলা ভট্টাচার্য এবার অনলাইন প্রতারণার শিকার হয়েছেন। তিনি দাবি করেছেন, কিছুদিন আগে একটি অনলাইন প্রতিষ্ঠান থেকে পণ্য সামগ্রী কেনার পর সেগুলো পছন্দ না হওয়ায় ফেরত দিয়ে রিফান্ড চাইলেও সেই সংস্থা রাজি হয়নি। ‘আনন্দবাজার’র সংবাদ সূত্রে এমনটাই জানা গেছে। এরপরেই গুগলে সার্চ করে সেখান থেকে কনজিউমার ফোরামের নামে একটি লিংকে অভিযোগ জানাতে যান অভিনেত্রী। তার দাবি, সেই লিংকে ক্লিক করতেই অনলাইন রেজিস্ট্রেশনের জন্য তার থেকে ২ রুপি চাওয়া হয়।

এ অভিনেত্রী আরও অভিযোগ করেন, ওই অর্থ কেটে নেওয়ার পরেই কয়েকঘণ্টার মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ৯৮ হাজার রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩০ হাজার টাকারও বেশি। এরপর যাদবপুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন অভিনেত্রী পামেলা। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কনজিউমার ফোরামের নির্দিষ্ট লিংকটি ফেক কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে যাদবপুর থানা সূত্রে জানা গেছে। তথ্যসূত্র: আনন্দবাজার