সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নবদম্পতির জীবন নিয়ে নির্মিত ‘ভালোবেসে বিয়ে’

অনলাইন ডেস্ক :

বিয়ে হওয়া এক নবদম্পতির জীবনে ঘটে যাওয়া বিভিন্ন সমস্যার মুখোমুখি হওয়ার এক বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভালোবেসে বিয়ে’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, নাজনীন হাসান চুমকি, সালহা খানম নাদিয়া, শফিক দিলু, শিবলি নোমান, মরু ভাস্কর, মোহাম্মদ রফিক, শুভেচ্ছা রহমান। নাটকটির গল্পে দেখা যাবে, বাবু ও শাপলা নামের নবদম্পতি বাস করেন রাজধানীর একটি বাড়িতে সাবলেট হিসেবে।

সেই বাড়ির বাড়িওয়ালার সঙ্গে তাদের অম্ল-মধুর সম্পর্কের চিত্র ফুটে উঠেছে নাটকটিতে। এ ছাড়া তাদের নিজস্ব জীবনের চরম কিছু বাস্তবতা হাস্য-কৌতুকের মাধ্যমে তুলে ধরা হয়েছে নাটকে। অলোক বসুর রচনায় নাটকটি প্রযোজনা করেছেন ইমাম হোসাইন। বাংলাদেশ টেলিভিশনে আগামীকাল শনিবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নাটকটি।