সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

১৭ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘মেঘনা কন্যা’

অনলাইন ডেস্ক :

সিনেমায় খুব বেশি কাজের সুযোগ পাননি নওশাবা আহমেদ। আবার যে ক’টি পেয়েছেন সেসবে পাননি নিজের যোগ্যতা মাপে অভিনয়ের সুযোগ। এসব বিচারে এবার এই অভিনেত্রীকে মিলবে বেশ বড় পরিসরে; ‘মেঘনা কন্যা’ সিনেমা মুক্তির দৌলতে। ছবিটি মুক্তির তারিখ চূড়ান্ত হলো এই নভেম্বরেই। জানালেন নির্মাতা ফুয়াদ চৌধুরী। যদিও তারিখটি এখনই মুখফুটে বলতে নারাজ, তবুও জানা গেছে ১৭ নভেম্বর মুক্তি পাচ্ছে নারীপাচার নিয়ে নির্মিত ভিন্ন গল্পের এই সিনেমাটি। এতে দেখা যাবে, নারীপাচার নিয়ে গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প। নির্মাতার মতে, ‘নারী পাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা সিনেমাটির গল্পে রয়েছে দর্শকের জন্য পর্যাপ্ত বিনোদন।

পর্দায় নানা রকমের সামাজিক বাধার সম্মুখীন হওয়া ভিন্ন দুটি অবস্থানের নারীর মাধ্যমে বলা হয়েছে স্বপ্ন পূরণের গল্প।’ কাজী নওশাবা আহমেদ ছাড়াও এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইনসহ অনেকে। সংগীত পরিচালনায় চিরকুট ব্যান্ডের সুমী। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফাহমিদুর রহমান ও আহমেদ খান হীরক। আনোয়ার আজাদ ফিল্মস ও এস জে মোশনস পিকচার্স প্রযোজিত চলচ্চিত্রটির সহযোগিতায় আছে সুইজারল্যান্ড এবং টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি।