সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে সিআইডি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নাটোরে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক সিআইড কর্মকর্তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানিয়েছেন, ঢাকায় কর্মরত সিআইডির এসআই খন্দকার আতিকুর রহমানের স্ত্রী সুমি বেগম। তিনি নাটোর সদর উপজেলার পাইকেরদোল এলাকার মানসিক প্রতিবন্ধী আব্দুল মতিনের কিশোরী কন্যা শ্যামলীকে গৃহকর্মী হিসেবে তাদের কাছে রেখে দেন।
তিন বছর তাদের কাছে থাকা অবস্থায় নানা শারীরিক নির্যাতন চালানো হয় শ্যামলীর ওপর। শ্যামলীর মায়ের চাপের মুখে বুধবার বিকালে পরিবারের সাথে দেখা করার জন্য শ্যামলীকে তার মায়ের কাছে নিয়ে যায় সুমি বেগম। মাকে কাছে পেয়ে শ্যামলী তার ওপর চালানো নির্যাতনের বর্ণনা দিতে শুরু করলে সুমি বেগম জোর করে শ্যামলীকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় চিৎকার চেঁচামেচির এক পর্যায়ের স্থানীয় লোকজন জড় হয়ে সুমি বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করে। নানা দেনদরবারের পর মধ্যরাতে শ্যামলীর মা নার্গিস খাতুনের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় পুলিশ কর্মকর্তার স্ত্রী সুমি বেগমকে।

—ইউএনবি