সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস উত্তরাখন্ডে

অনলাইন ডেস্ক :

ভারতের উত্তরাখন্ড রাজ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ রোববার (১২ নভেম্বর) ধসে পড়েছে। এতে অন্তত ৪০ জন শ্রমিক আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। এখনো পর্যন্ত হতাহতের খবর মেলেনি। সিল্কিয়ারা থেকে উত্তরাখন্ডের উত্তরকাশীর দন্দালগাঁওয়ের মধ্যে সংযোগ রক্ষার জন্য তৈরি করা হচ্ছে এই সুড়ঙ্গ। সুড়ঙ্গটি তৈরি হলে উত্তরকাশী থেকে যমুনোত্রী ধাম যাওয়ার দূরত্ব ২৬ কিলোমিটার কমবে। পুলিশ জানিয়েছে, এই সুড়ঙ্গের দৈর্ঘ্য সাড়ে চার কিলোমিটার। ১৫০ মিটার দীর্ঘ একটি অংশ স্থানীয় সময় রোববার (১২ নভেম্বর) ভোর ৪টা নাগাদ ভেঙে পড়ে।

বিষয়টি জানতে পেরে থানায় খবর দেয় প্রশাসন। ঘটনাস্থলে এসে পৌঁছন উত্তরকাশীর সুপার অর্পণ যদুবংশী। পুলিশের সঙ্গে উদ্ধারকাজে হাত দেয় রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, ভগ্নস্তূপের কিছুটা সরিয়ে সুড়ঙ্গের ভেতর অক্সিজেন সরবরাহের জন্য পাইপ প্রবেশ করানো হয়েছে। প্রায় ২০০ মিটারের একটি চাঁই সরিয়ে তবেই খোলা যাবে সুড়ঙ্গের মুখ। সেই কাজ চলছে। উদ্ধার অভিযান সম্পর্কে এএনআইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, ‘আমি যখন থেকে ঘটনাটি জানতে পেরেছি তখন থেকে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি। এনডিআরএফ ও এসডিআরএফ ঘটনাস্থলে রয়েছে। আমরা সবার নিরাপদের ফিরে আসার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি। সূত্র : আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি