সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তফসিল নিয়ে বুধবার বৈঠকে বসছে ইসি

প্রতীকী ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে আলোচনাকরতে বুধবার বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, বুধবার সকাল ১০টায় তফসিল ঘোষণার বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার বিকেল ৫টায় কমিশনের সভা শেষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং তফসিল ঘোষণা করবেন।

সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন সভা করে থাকে। এরপর সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের জন্য রেকর্ড করা হয়। সন্ধ্যায় তফসিল ঘোষণার সময় ভাষণটি সম্প্রচার করা হয়।

এর আগে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, আগামী বুধবারের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে নির্বাচন কমিশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

—-ইউএনবি