সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

করোনা হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ জন নিহত

অনলাইন ডেস্ক:

নর্থ মেসিডোনিয়ায় একটি অস্থায়ী করোনা হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ জন নিহত হয়েছে। বুধবার রাতে দেশটির টেটোভো শহরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে কতজন রোগী ছিল সেবিষয়ে নিশ্চিত নয় কর্তৃপক্ষ। তবে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালটি থেকে রোগীদের জরুরি ভিত্তিতে রাজধানী স্কোপইয়ের একটি হাসপাতালে নেয়া হয়েছে। এদিকে, ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার চেষ্টার পর হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আসে। গতবছর গুরুতর করোনা রোগীদের চিকিৎসায় ওই অস্থায়ী হাসপাতালটি স্থাপন করা হয়।