সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আফগান থেকে ৩ হাজার ৫০০ জনকে সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক:

গত মাসে তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর দেশটি থেকে ৩ হাজার ৫০০ জনকে সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। সরিয়ে নেওয়াদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। বৃহস্পতিবার এ তথ্য জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্টক মরিসন। মাসের ১৪ আগস্টের মধ্যে যখন দেশটির রাজধানীতে ইসলামিস্ট বাহিনীরা ঢুকে পড়ে দখলে নেয়। সেই সময়ে অস্ট্রেলিয়া ৪ হাজার ১০০ জনকে ভিসা প্রদান করে। যাদের দ্বৈত নাগরিকত্ব ছিল তারা অন্য দেশে চলে গেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, কাবুল বিমানবন্দর থেকে এসব মানুষজনদের প্রথমে আরব আমিরাতে নেওয়া হয়েছে। সেখান থেকেই অস্ট্রেলিয়ায় নেওয়া হবে। এসব যাত্রীদের নিয়ে সবশেষ বিমানটি বুধবার আমিরাতে পৌঁছায়। আফগানিস্তান থেকে নেওয়া ৩ হাজার ৫০০ জনের মধ্যে ২ হাজার ৫০০ জনই নারী ও শিশু বলে জানিয়েছে মরিসন। অস্ট্রেলিয়া ন্যাটোর সদস্যভূক্ত দেশ হওয়ায় আফগানিস্তানে তারা সৈন্য পাঠিয়ে ইসলামিস্ট সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে। ২০০১ সালে তালেবানকে উৎখাত করার পর দেশটিতে অস্ট্রেলিয়ার প্রায় ৩৯ হাজার সৈন্য মোতায়েন ছিল। যাদের মধ্যে ৪১ জন মারা গেছে।