সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে নেই সাকিব

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়ার অপেক্ষা বাড়ল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানরে। চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারছেন না সাকিব। বাংলাদেশ দলের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ের সময় হাতে ব্যথা পেয়েছেন সাকিব। পুরনো চোটের স্থানেই আবার ব্যথা পেয়েছেন তিনি। ফলে সিরিজের শেষ ম্যাচটিতে আর খেলা হচ্ছে না তার। সে হিসেবে টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়ার অপেক্ষা বাড়ল সাকিবের। এই টি-টোয়েন্টি সিরিজে আর লাসিথ মালিঙ্গাকে ছোঁয়া হচ্ছে না তার। বিশ্বকাপেই সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি নিজের করে নেবেন তিনি। বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ম্যাচে ৬ উইকেটে জিতে ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা। তবে চলমান সিরিজে চেনা ফর্মে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সিরিজে চারটি ম্যাচ খেলে ৪ উইকেট পেয়েছেন সাকিব। ব্যাট হাতে তার রান সর্বসাকুল্যে ৪৫।