সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন লিজা

অনলাইন ডেস্ক :

বিয়ে করেছেন ক্লোজআপ তারকা সানিয়া সুলতানা লিজা। অনেকটা গোপনে তিনি বিয়ে করেছেন বলে খবর হলেও লিজার মতে, তিনি গোপনে নয়, প্রকাশ্যেই বিয়ে করেছেন এবং সেটা দুই পরিবারের সম্মতিতেই। সংবাদমাধ্যম অনুযায়ী, সানিয়া সুলতানা লিজা বলেন, গত বছর আমাদের বিয়ে হয়েছে। ইচ্ছে ছিল সবাইকে দাওয়াত দিয়ে মিডিয়াতে জানাব। তার আগেই খবর বের হলো আমি গোপনে বিয়ে করেছি। গোপনে বিয়ে মানে তো পরিবারের অসম্মতিতে বিয়ে করা। আমরা তো এটা করিনি। আমাদের বিয়েটা দুই পরিবারের সম্মতিতে এবং আয়োজন করে হয়েছে। আর আমার স্বামীকে সবখানেই আমি নিয়ে যাই, তাকে সঙ্গে নিয়েই আমি ঘুরছি-ফিরছি। এটা মিডিয়ার সবাই জানে।

তিনি আরও বলেন, ইচ্ছে ছিল ডিসেম্বরেই বিয়ে-পরবর্তী অনুষ্ঠান করার। কিন্তু এখন এটা সম্ভব হচ্ছে না। নির্বাচন শেষ হওয়ার পর অনুষ্ঠান করব। লিজার স্বামী একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী হলেও বাংলাদেশে তার আসা-যাওয়া রয়েছে। ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা।