সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কবে মুক্তি পাচ্ছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’

অনলাইন ডেস্ক :

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমা। সিনেমায় প্রথমবারের মতো অভিনয়ও করেছেন ফারুকী। সিনেমাটির যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন ফারুকী ও তিশা। এবার ফারুকী তাঁর সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ মুক্তির তারিখ জানালেন। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন, চলতি মাসের শেষে অর্থাৎ ৩০ নভেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। তারিখটি বিশেষভাবে মনে রাখার জন্য দর্শকদের অনুরোধও করেছেন নির্মাতা। ফেসবুকে এ সুখবর জানানোর পাশাপাশি ওটিটি প্লাটফর্ম চরকির পেজের একটি ভিডিও শেয়ার করেছেন ফারুকী।

১ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওটি ছবিটির ট্রেলার। ক্যাপশনে চরকি লিখেছে, ‘‘সিনেমা আর জীবন মিলেমিশে একাকার! ৩০ নভেম্বর চরকিতে আসছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।’’ চরকিতে ১২ জন নির্মাতার ১২টি সিনেমার প্রজেক্ট ‘মিনিস্ট্রি অব লাভ’। এটির তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। আর এই প্রজেক্টের অংশ হিসেবে দুটি সিনেমা নির্মাণ করছেন তিনি নিজেই। একটি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, অন্যটি ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’।