সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ইমরান খানের বিরুদ্ধে স্ত্রীর সাবেক স্বামীর মামলা

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির প্রাক্তন স্বামী ইমরান-বুশরা দম্পতির বিরুদ্ধে মামলা করেছেন। শনিবার করা মামলায় ওই দম্পতির বিরুদ্ধে প্রতারণা ও ব্যভিচারের অভিযোগ আনা হয়েছে। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। পাকিস্তানের দৈনিক দ্য ডন নিজেদের প্রতিবেদনে জানিয়েছে, ৭১ বছর বয়সী ইমরান খান ও ৪৯ বছর বয়সী বুশরা বিবির বিরুদ্ধে ইসলামাবাদের সিনিয়র সিভিল বিচারক কুদরাতুল্লাহর আদালতে মামলা করেছেন কাওয়ার ফরিদ মানেকা। পাকিস্তান পেনাল কোড ৩৪, ৪৯৬ ও ৪৯৬-বি এর ধারায় মামলাটি করা হয়েছে। শুনানিতে মানেকা ফৌজদারি কার্যবিধির ধারা ২০০ এর অধীনে একটি বিবৃতি জমা দেন।

সম্প্রতি ঘুষের মামলায় জামিন পাওয়া মানেকা বলেন, ইমরান খান আমার দাম্পত্য জীবন নষ্ট করে দিয়েছে। শুনানি শেষে তিনজন সাক্ষীকে আগামী ২৮ নভেম্বরের মধ্যে হাজির হতে আদালত নির্দেশ দিয়েছেন। চলতি সপ্তাহের প্রথম দিকে মানেকা অভিযোগ করেছিলেন, ইমরান খান তার দাম্পত্য জীবন নষ্ট করেছেন। আর সাবেক প্রধানমন্ত্রী এমনটা করেছিলেন বুশরা বিবিকে বিয়ে করার আগে। এই অভিযোগ নিয়ে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) দলের নেতাদের ব্যাপক সমালোচনা মুখে পড়তে হয় মানেকাকে। অভিযোগে মানেকা আদালতের কাছে অনুরোধ করেছেন, ন্যায়বিচারের স্বার্থে আইন অনুসারে ইমরান খান ও বুশরা বিবিকে তলব এবং কঠোর শাস্তি দিতে হবে।