সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

দিনাজপুরে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি ধান বোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার(২৬ নভেম্বর) মধ্যরাতে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল ইসলাম জানান, রবিবার রাত দেড়টার দিকে কাহারোল উপজেলার ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় ৪টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে।

এতে ট্রাকটির বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে ট্রাকে থাকা ধানের বস্তা খোয়া যায়নি। ট্রাকটি হেফাজতে নিয়েছেন তারা।

ক্ষতিগ্রস্ত ট্রাক মালিকমামলা দায়েরর প্রক্রিয়া চালাচ্ছেন বলেও জানান ওই কর্মকর্তা।

—-ইউএনবি