সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কুলিয়ারচরে সারভর্তি ট্রাকে আগুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সারভর্তি একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার দ্বাড়িয়াকান্দি সড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টায় কুলিয়ারচর-দ্বাড়িয়াকান্দি সড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে সারভর্তি একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের ছয়সুতী বাসস্ট্যান্ডের কাছে দুর্বৃত্তরা একটি পিকআপ ভ্যানে আগুন দেয়।

—-ইউএনবি