সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

দল ঘোষণার ২২ মিনিটের মাথায় নেতৃত্ব ছাড়লেন রশিদ খান

অনলাইন  ডেস্ক :

বিশ্বকাপ দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এসিবির টুইটার অ্যাকাউন্ট থেকে এ দল ঘোষণার ২২ মিনিটের মাথায় দলের নেতৃত্ব থেকে পদত্যাগ করেছেন লেগ স্পিনার রশিদ খান। এদিকে এসিবির অ্যাকাউন্ট থেকে ঘোষিত দল নিয়েও ধোঁয়াশা দেখা দিয়েছে। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় রশিদ জানান, আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে নির্বাচকরা তার সঙ্গে আলোচনা না করায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রশিদ বলেন, ‘অধিনায়ক ও জাতির দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমি দল নির্বাচন কাজের অংশ হওয়ার অধিকার রাখি। এসিবি মিডিয়া যে স্কোয়াড ঘোষণা করেছে তার জন্য আমার কোনো অভিমত নেওয়া হয়নি।’ রশিদ আরো বলেন, ‘আমি আফগানিস্তান টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আফগানিস্তানের হয়ে খেলা আমার জন্য সবসময় গর্বের।’ এদিকে বিশ্বকাপ দলে সর্বোচ্চ ১৫ সদস্য থাকার কথা থাকলেও এসিবি ঘোষিত স্কোয়াডে সদস্য ১৮ জন। তাই এই স্কোয়াড নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।