সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কোথায় যাচ্ছেন জায়েদ খান?

অনলাইন ডেস্ক :

চিত্রনায়ক জায়েদ খান হেলিকপ্টারের সামনে পোজ দিয়ে তোলা একটি ছবি নিজের ফেসবুক আইডিতে দেন। ক্যাপশনে লেখেন, ‘মা-বাবার কাছে যাই।’ সোমবার (৪ ডিসেম্বর) দুপরে ছবিটি দেন তিনি। মূলত নিজ জেলা পিরোজপুরে গেছেন জায়েদ খান। সেখানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। এর দুদিন আগে জায়েদ খান তার ফেসবুকে বাবা-মায়ের সঙ্গে একটা ছবি পোস্ট করনে। সঙ্গে তিনি লেখেন, ‘কতদিন দেখি না তোমাদের। কতদিন তোমরা জড়িয়ে ধরো না। গালে চুমু দেও না। ফোনে তোমাদের কল আসে না। আল্লাহ পৃথিবীর সব মা-বাবাকে ভালো রাখুক।’

এদিকে সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা মুক্তি পেয়েছে। এতে টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। এছাড়া তার ‘সোনার চর’, ‘বাহাদুরী’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়। বর্তমানে জায়েদ খান কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে জুটি বেঁধে ‘ছায়াবাজ’ নামের সিনেমার শুটিং করেছেন। সম্প্রতি তিনি বেশ কিছু পারফর্ম করেছেন। যেগুলো নিয়ে আলোচনায় আছেন এ নায়ক।