সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

‘গডজিলা’ ও ছোট্ট ‘কং’-এর চমক

অনলাইন ডেস্ক :

গডজিলা ও কিং কং চরিত্র দুটি বেশ কয়েক বছর ধরেই আলাদা করে সিনেপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। এই দুই চরিত্র আবার আসছে পর্দায়। প্রকাশ পেয়েছে ‘গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার’-এর ট্রেলার। মনস্টারভার্সের এই পঞ্চম কিস্তির ট্রেলারে দেখা গেছে নতুন এক গডজিলাকে। সেই সাথে দেখা গেছে ছোট কং-কেও। ছবিটি মুক্তি পাবে ২০২৪-এ। ট্রেলারের শুরুতেই দেখা যায় পিরামিডের পাশে মাটি ফুড়ে প্রকা- এক হাত উঠে আসে। বিশ্বের মধ্যে লুকিয়ে থাকা এক বিশাল অনাবিষ্কৃত হুমকি নিয়ে লড়াই হবে কং ও গডজিলার।

ছবিতে টাইটানদের ইতিহাস, তাদের উৎস, স্কাল আইল্যান্ড এবং তার বাইরের রহস্যগুলো তুলে ধরবে। সাথে দেখানো হবে পৌরাণিক যুদ্ধ যার মাধ্যমে এই প্রানীর সৃষ্টি হয় এবং তারা মানবজাতির সাথে যুক্ত হয়। ‘গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার’ পরিচালনা করেছেন অ্যাডাম উইনগার্ড। তিনিই ২০২১ সালের সাড়া জাগানো ‘গডজিলা ভার্সেস কং’ পরিচালনা করেছিলেন। এবারের ছবিতেও আগের চরিত্রেই দেখা যাবে রেবেকা হল, ব্রিয়ান টাইরি ও কেলি হটলকে। এছাড়া এবার নতুন যোগ হয়েছেন ড্যান স্টিভেনস এবং ফালা চেন হপ। সূত্র: হিন্দুস্তান টাইমস