সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মেসিকে ২০৩৪ বিশ্বকাপেও দেখতে চান ফিফা সভাপতি

অনলাইন ডেস্ক :

ক্যারিয়ারে একটাই অপূর্ণতা ছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। তা হলো দেশের হয়ে বিশ্বকাপ জেতা। সর্বশেষ কাতার বিশ্বকাপ জিতে সেই অপূর্ণতা ঘুচিয়ে ফেলেছেন এই ফুটবল জাদুকর। বয়স এখন ৩৬। আর তাই ফিট থাকলেই কেবল ২০২৬ বিশ্বকাপ খেলতে পারেন মেসি। তবে আর্জেন্টাইন এই তারকাকে শুধু ২০২৬ নয়, ২০৩৪ বিশ্বকাপেও দেখতে চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সম্প্রতি এক সাক্ষাৎকারে কানাডা ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত পরবর্তী বিশ্বকাপে মেসিকে দেখতে চান কিনা এমন প্রশ্নের উত্তরে ফিফা প্রধান বলেন, ‘আমি আশা করি মেসি আগামী বিশ্বকাপে খেলবেন। তারপরের বিশ্বকাপে এমনকি ২০৩৪ বিশ্বকাপেও। যতদিন তিনি (মেসি) খেলতে চান।’

২০২৬ বিশ্বকাপ খেলা প্রসঙ্গে মেসি বলেছিলেন, ‘আমি বিশ্বকাপ নিয়ে ভাবছি না। আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি না যে আমি সেখানে থাকব না। কারণ, যেকোনো কিছু হতে পারে। মূল কারণ আমার বয়স। আমার সেখানে না থাকাটাই স্বাভাবিক। এরপর দেখা যাবে। যতদিন পর্যন্ত মনে হবে আমি ভালো আছি এবং দলে অবদান রাখতে পারি ততদিন পর্যন্ত আমি খেলা চালিয়ে যাব। এখন আমি কেবল কোপা আমেরিকায় যাওয়ার কথাই ভাবছি। এরপর সময় বলবে আমি সেখানে (বিশ্বকাপে) থাকব কি থাকব না।’