সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

আগামী জানুয়ারিতে যোগ দিচ্ছেন ব্রিটিশ কোচ

অনলাইন ডেস্ক :

বাফুফের এলিট একাডেমির জন্য ব্রিটিশ কোচ নিয়োগ দেওয়া হয়েছে। কোচ নিয়োগের কথা আগেই জানিয়েছিল বাফুফে। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জানানো হলে কোচের সঙ্গে চুক্তি হয়েছে। ইংলিশ পিটার জেমস বাটলার আগামী জানুয়ারিতে একাডেমির দায়িত্ব নেবেন। ৫৭ বছর বয়সি এই কোচের বেতন ৯ হাজার ডলার। জেমস বাটলার ১৭ বছর ফুটবল খেলেছেন। নাইজেরিয়ার ফুটবল কোচ ছিলেন বলে গত বৃহস্পতিবার জানিয়েছেন বাফুফের সহ সভাপতি আতাউর রহমান মানিক।

তিনি জানিয়েছেন পিটারের কোচিং অভিজ্ঞতা ২০ বছরের। তিনি বলেন,‘আমরা বেশ কিছু বায়োডাটা দেখেছি। তাতে মনে হয়েছে পিটার বাটলার আমাদের জন্য ভালো হবে। এজন্যই তাকে পছন্দ করেছি। তার সঙ্গে কথাবার্তা ফাইনাল করে এরই মধ্যে নিয়োগ দিয়েছি। চুক্তি হয়ে গেছে। তিনি জানুয়ারি থেকে কাজ শুরু করবেন।’ জেমস বাটলার ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েষ্ট হ্যাম ইউনাইটেডসহ বিভিন্ন দলের জার্সি গায়ে খেলেছেন। ইংলিশ লিগে খেললেও ২০০২ সালে অস্ট্রেলিয়ান ক্লাব সরেন্টো এফসির জার্সিতে ফুটবল ক্যারিয়ার শেষ করেন। তারপর যোগ দেন কোচিং পেশায়। বাংলাদেশ এলিট একাডেমির কোচের দায়িত্ব নেওয়ার আগে তিনি ছিলেন লাইবেরিয়া জাতীয় দলের কোচ। সেখানে তিনি কাজ করেছেন টানা চার বছর।