সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ঢাকায় ফিরেছেন জামালরা, এবার লক্ষ্য সাফ

নিজস্ব প্রতিবেদক:

কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্ট এবং একটি প্রীতি ম্যাচ খেলে শুক্রবার গভীর রাতে দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। বিকেলে ফেরার কথা থাকলেও ফ্লাইট সূচির জটিলতায় বিলম্ব হয়েছে জামাল ভূঁইয়াদের। কিরগিজস্তানে তিন জাঁতি টুর্নামেন্টে বাংলাদেশ দুই ম্যাচ হেরে তৃতীয় হয়েছে। ফিলিস্তিনের কাছে ২-০ গোলে, দ্বিতীয় ম্যাচে কিরগিজিস্তানের কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। টুর্নামেন্ট শেষে স্বাগতিক অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে হেরেছে ৩-২ গোলে। আগামী ১ অক্টোবর মালদ্বীপে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে কিরগিজস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ বাকি আছে বসুন্ধরা কিংসের। এই ম্যাচ তিনটি শেষ হলেই ২০ সেপ্টেম্বর থেকে জেমি ডে শুরু করবেন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি। এবারের সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ এবার পাকিস্তান ও ভুটান না থাকায় টুর্নামেন্ট হবে লিগ ভিত্তিতে। ফাইনাল খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল। বাংলাদেশ ১ অক্টোবর শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে সাফ মিশন। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০০৫ সালে পাকিস্তানের করাচিতে সর্বশেষ ফাইনালে খেলেছিল লাল-সবুজ জার্সিধারীরা।