সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ট্রাকচাপায় ক্রিকেটার রেদয়ান নিহত

অনলাইন ডেস্ক :

ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী রেদয়ানউল ইসলাম রিদু (৩৮) নিহত হয়েছেন। শনিবার সকাল ৬টার দিকে বাগেরহাটের যাত্রপুর ইউনিয়নের কুলিয়া দাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেদয়ানউল ইসলাম রিদু বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। নিহত রেদয়ানউল ইসলাম রিদু বাগেরহাট জেলা ক্রিকেট দলের দীর্ঘদিন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকায় বাংলাদেশ বয়েজ, ক্লাবে সুনামের সঙ্গে ক্রিকেট খেলেছেন। গত কয়েক বছর ধরে ক্রিকেটার রিদু নিজ বাড়ি বাদেকাড়াপাড়া এলাকার কাছে বাগেরহাট দশানী সার্কিট হাউস মোড়ে একটি বড় ডিপার্টমেন্টাল স্টোর পরিচালনা করে আসছিলেন। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। জানা যায়, শনিবার সকালে ডিপার্টমেন্টাল স্টোরের জন্য যাত্রাপুর এলাকায় মোটরসাইকেলে কলা কিনতে গিয়েছিলেন রিদু। পথে যাত্রাপুর ইউনিয়নের কুলিয়া দাইড় বাদামতলা এলাকায় একটি গমবোঝাই ট্রাক তাকে চাপা দিয়ে পাশে খাদে পড়ে যায়। তবে ট্রাকচালক নিজেই রিদুকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালের ইমাজেন্সেতি ভর্তি করেন। তার মাথায় ও বুকে জখম রয়েছে। বাগেরহাট জেলা দলের ক্রিকেট কোচ শংকর পাল জানান, সকাল ৬টার দিকে রিদু মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান। তিনি বলেন, রিদু ছিলেন তার সব ক্রিকেটারের মধ্যে অন্যতম। বাগেরহাট ক্রিকেটাস ক্লাব প্রথম বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহণের মধ্য দিয়ে তার জেলা পর্যায়ের খেলায় ব্যাপক পরিচিতি হয়। পরে উন্মোচন ক্লাবে এবং সর্বশেষ ঢাকার পারটেক্স ক্লাবে প্রথম বিভাগ ক্রিকেট লীগের তিনি খেলোয়াড় ছিলেন। বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শেখ হায়দার আলী বাবু বলেন, বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক এই ক্রিকেটার রিদু অত্যন্ত পরিচ্ছন্ন খেলোয়াড়। তার মৃত্যুতে বাগেরহাট জেলায় ক্রিকেটের অনেক ক্ষতি হলো। প্রতি বছর বাগেরহাট জেলা দল গঠনে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।