সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

গাজীপুরে সড়ক বিভাজকে ধাক্কা লেগে প্রাইভেটকারের ২ জন নিহত

গাজীপুরের কালিয়াকৈরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে দু’জন নিহত হয়েছেন।

রবিবার (১০ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আবু তাহের (৪৫), লক্ষ্মীপুর সদর উপজেলার রূপাইচড়া এলাকার কল্যাণপুর গ্রামের আব্দুল হাই পাটোয়ারীর ছেলে ইব্রাহিম (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোর ৪টার দিকে ঢাকাগামী একটি প্রাইভেটকার কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে জোরে ধাক্কা লাগে। এ সময় গাড়িতে থাকা দু’জন ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে প্রাইভেটকার মহাসড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে দু’জন নিহত হয়েছেন।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

—-ইউএনবি