সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মানবাধিকার দিবসে প্রেস ক্লাবের সামনে বিএনপির মানববন্ধন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম ও রাজনৈতিক হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করেছে বিএনপির নেতা-কর্মীরা।

রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতিতে সকাল থেকেই বিএনপির কয়েকশ’ নেতা-কর্মী ওই এলাকায় জড়ো হন।

দলটি জানিয়েছে, এ ছাড়া বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরতে বিরোধী দলের সব জেলা শাখা একই দিনে একই ধরনের কর্মসূচি পালন করছে।

শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে তারা এই কর্মসূচি সফলভাবে পালন করতে চান।

সরকারি সংস্থাকর্তৃক গুমের শিকার ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গুমের শিকারদের পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এক সমাবেশের আয়োজন করে।

সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার’।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

—-ইউএনবি