সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বড় জয় পেলো পিএসজি

অনলাইন ডেস্ক :

মেসি-নেইমারবিহীন অন্যরকম এক পিএসজিকে দেখল ফুটবল প্রেমীরা। স্প্যানিশ মিডফিল্ডার আন্দের হেরেরার জোড়া লক্ষ্যভেদে পিএসজি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ক্লিয়ারমন্টকে। একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও ইদ্রিস গুইয়ের। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লীগ ওয়ার এর শীর্ষে পিএসজি। পার্ক দি প্রিন্সেসে বল দখলে অনেকটাই এগিয়ে থেকে আক্রমণে গেছে পিএসজি। গোল পেতেও তাদের তেমন দেরি হয়নি। ম্যাচ ঘড়ির ২০ মিনিটে প্রথম গোল করে পিএসজি। আশরাফ হাকিমির নিচু ক্রসে আন্দের হেরেরা হেডে লক্ষ্যভেদ করেন। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। হেরেরা বক্সের ভিতরে থেকে বল জালে জড়িয়ে দলকে আবারও এগিয়ে নেন। দুই গোলে এগিয়ে থেকে বিরতির পরও পিএসজির আক্রমণে তেজ কমেনি। এই অর্ধে এসেছে আরও দুটি গোল। ৫৫ মিনিটে হুলিয়ান ড্রাক্সলারের পাসে এমবাপ্পে দলের হয়ে তৃতীয় গোল করেন। ৬৫ মিনিটে সেনেগালিজ ডিফেন্সিভ মিডফিল্ডার ইদ্রিসা গুইয়ের চতুর্থ গোলটি করে প্রতিপক্ষ ক্লিয়ারমন্টকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকেই দেন। এরপর ইকার্দি-ড্রাক্সলাররা চেষ্টা করেও আর গোল করতে পারেনি। চার গোলে হার নিয়ে প্রতিপক্ষের মাঠ ছাড়তে হয়েছে ক্লিয়ারমন্টকে।