সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টাইগার যুবাদের জয়

নিজস্ব প্রতিবেদক:

সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব- ১৯ দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ যুবারা। তবে আফগান বোলিং তোপের মধ্যে জয় ছিনিয়ে আনতে টাইগারদের বেশ বেগ পেতে হয়েছে। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানরা। বাংলাদেশ অনূর্ধ্ব- ১৯ দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১০১ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে ১০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন দুই ওপেনার মহফিজুল ইসলাম রবিন ও প্রান্তিক নওরোজ নাবিল। কিন্তু উদ্বোধনী জুটিতে ৩৭ রান যোগ করার পর আউট হয়ে যান নাবিল। এরপর দলীয় ৫৭ রানের মাথায় ব্যক্তিগত ৩১ রান করে বিদায় নেন রবিন। পরবর্তী ব্যাটসম্যানরা আর কেউই দাঁড়াতে পারেননি। তাদের ছন্নছাড়া ব্যাটিংয়ে একপর্যায়ে পরাজয়ের চোখ রাঙানি দিচ্ছিল। ৯৫ রানের ভেতর ৭টি উইকেট হারিয়ে বসে জুনিয়র টাইগাররা। শেষ পর্যন্ত আইচ মোল্লা’র দৃঢ়তায় ২৭ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। এর মধ্য দিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অনূর্ধ্ব- ১৯ দল। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন নাইমুর রহমান নয়ন। এ ছাড়া কিবরিয়া ২টি এবং মেহেরব হাসান ও রিপন নেন একটি করে উইকেট।